মালদা

গনিখানের আমলে গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দেওয়া জমি দখল নিতে তৎপর BSF

কালিয়াচক ৩ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যেমন পাড়ায় ভাঙনে কবলিত প্রায় ৪০০ পরিবারের বাস। কিন্তু তাদের উচ্ছেদ করে সেখানে ক্যাম্প গড়তে চায় BSF এর ৪ নম্বর ব্যাটালিয়ান। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

    জানা যায়, বিহারিটোলা, আতিতটোলা, জিয়ারংটোলা, পোলাদটোলা, মাজিটোলা প্রভৃতি গ্রামগুলির বন্যার ভাঙনে কবলিত প্রায় ৪০০ পরিবার কালিয়াচক ৩ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যেমন পাড়ায় বসবাস করছে। সেই ১৯৯১ সালের বন্যার পর থেকে। বন্যার ভাঙনে সব চলে যাওয়ায় সাংসদ গনিখান চৌধুরী তাদের এই জায়গায় থাকার অনুমতি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাদের কাছে সব রকমের সরকারি পরিচয় পত্র রয়েছে। হঠাৎ করে BSF এর ৪ নম্বর ব্যাটালিয়ান সেখানে বোর্ড টাঙিয়ে ঘোষণা করে যে, সেখানে তাদের ক্যাম্প তৈরি করা হবে। সেখানকার ৫৮.৮১ একর জায়গা তারা ঘিরে নেয়।

    গ্রামবাসীদের দাবি যে, তারা মাত্র ১৪ একর জমি নিয়ে বসবাস করছে। প্রচুর ফাঁকা জমি পড়ে থাকা সত্বেও BSF তাদের সেখান থেকে উঠে যেতে বলছে। এতদিন ধরে তারা সেখানে বসবাস করছে। এই অবস্থায় তারা কোথায় যাবে ? সেই জন্য মঙ্গলবার সকাল থেকে তারা পিটিএস মোড়ের কাছে পুবারন টাউনশিপের কাছে বিক্ষোভ প্রদর্শন করে। তারা জানায়, প্রশাসনের কাছে তারা চিঠি দিয়ে জানিয়েছেন এই ঘটনার কথা। তারা এও জানান তারা এই জায়গা ছেড়ে কথাও যাবেন না।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/y55IjVbqeq0